নামাজে পড়ার জন্য ১০টি সহজ ছোট সূরার তালিকা এবং আয়াত সংখ্যা

Daily Solution BD
0
ছোট সূরাসমূহ - উচ্চারণ ও অর্থ

ছোট সূরাসমূহ (উচ্চারণ ও অর্থ)

১. সূরা আন-নাসর

বিসমিল্লাহির রাহমানির রাহিম
উচ্চারণ: ১. ইযা জা-আ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। অর্থ: ১. যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়,
উচ্চারণ: ২. ওয়া রা-আইতান নাসা ইয়াদখুলুনা ফী দ্বীনিল্লাহি আফওয়াজা। অর্থ: ২. এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন,
উচ্চারণ: ৩. ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াসতাগফিরহু, ইন্নাহু কানা তাওয়্যাবা। অর্থ: ৩. তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা ঘোষণা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমা গ্রহণকারী।

৩. সূরা আল-আসর

বিসমিল্লাহির রাহমানির রাহিম
১. ওয়াল আসরি। ১. সময়ের শপথ,
২. ইন্নাল ইনসানা লাফী খুসর। ২. নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ততায় লিপ্ত,
৩. ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাও বিল হাক্কি ওয়া তাওয়াসাও বিস সাবর। ৩. কিন্তু তারা নয়, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে এবং একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে ও ধৈর্যের উপদেশ দিয়েছে।

৪. সূরা আল-ইখলাস

বিসমিল্লাহির রাহমানির রাহিম
১. কুল হুওয়াল্লাহু আহাদ। ১. বলুন, তিনি আল্লাহ, এক,
২. আল্লাহুস সামাদ। ২. আল্লাহ অমুখাপেক্ষী,
৩. লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ৩. তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাঁকে জন্ম দেয়নি,
৪. ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। ৪. এবং তাঁর সমতুল্য কেউ নেই।

৫. সূরা কুরাইশ

বিসমিল্লাহির রাহমানির রাহিম
১. লি ঈলাফি কুরাইশ। ১. কুরাইশদের আসক্তির কারণে,
২. ঈলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। ২. আসক্তি তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের,
৩. ফালইয়া'বুদু রাব্বা হাযাল বাইত। ৩. অতএব তারা এই ঘরের (কাবা) রবের ইবাদত করুক,
৪. আল্লাযী আতআ'মাহুম মিন জুয়িঁও ওয়া আমানাহুম মিন খাউফ। ৪. যিনি তাদেরকে ক্ষুধা থেকে অন্ন দিয়েছেন এবং ভয় থেকে নিরাপদ করেছেন।

৬. সূরা আল-ফীল

বিসমিল্লাহির রাহমানির রাহিম
১. আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফীল। ১. আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?
২. আলাম ইয়াজআল কাইদাহুম ফী তাদলীল। ২. তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?
৩. ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবীল। ৩. এবং তিনি তাদের ওপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন,
৪. তারমীহিম বিহি জারাতিন মিন সিজ্জীল। ৪. যারা তাদের ওপর পাথর নিক্ষেপ করছিল,
৫. ফাজাআলাহুম কা আসফিম মাকুল। ৫. অতঃপর তিনি তাদেরকে চিবানো ভূষির ন্যায় করে দিলেন।

৭. সূরা আল-ফালাক

বিসমিল্লাহির রাহমানির রাহিম
১. কুল আউযু বিরাব্বিল ফালাক। ১. বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,
২. মিন শাররি মা খালাক। ২. তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে,
৩. ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ৩. এবং অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয়,
৪. ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ। ৪. এবং গ্রন্থিতে ফুঁৎকারদানকারী জাদুকরীদের অনিষ্ট থেকে,
৫. ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ৫. এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।

৮. সূরা আল-কাফিরুন

বিসমিল্লাহির রাহমানির রাহিম
১. কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ১. বলুন, হে কাফেরকুল,
২. লা আ'বুদু মা তা'বুদুন। ২. আমি ইবাদত করি না তোমরা যার ইবাদত করো,
৩. ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ। ৩. এবং তোমরাও ইবাদতকারী নও আমি যার ইবাদত করি,
৪. ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম। ৪. এবং আমি ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করে আসছ,
৫. ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ। ৫. এবং তোমরাও ইবাদতকারী নও আমি যার ইবাদত করি,
৬. লাকুম দ্বীনুকুম ওয়ালিয়া দ্বীন। ৬. তোমাদের দ্বীন তোমাদের জন্য এবং আমার দ্বীন আমার জন্য।

৯. সূরা আন-নাস

বিসমিল্লাহির রাহমানির রাহিম
১. কুল আউযু বিরাব্বিন নাস। ১. বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার,
২. মালিকিন নাস। ২. মানুষের অধিপতির,
৩. ইলাহিন নাস। ৩. মানুষের ইলাহের,
৪. মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ৪. কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দিয়ে আত্মগোপন করে,
৫. আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদূরিন নাস। ৫. যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে,
৬. মিনাল জিন্নাতি ওয়ান নাস। ৬. জ্বিন ও মানুষের মধ্য থেকে।

১০. সূরা আল-মাউন

বিসমিল্লাহির রাহমানির রাহিম
১. আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ১. আপনি কি তাকে দেখেছেন যে বিচার দিবসকে অস্বীকার করে?
২. ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। ২. সে তো ঐ ব্যক্তি যে এতিমকে তাড়িয়ে দেয়,
৩. ওয়া লা ইয়াহুদ্দু আলা তায়া'মিল মিসকীন। ৩. এবং সে অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করে না।
৪. ফাওয়াইলুল লিল মুসল্লীন। ৪. অতএব দুর্ভোগ ঐ সমস্ত নামাজীদের জন্য,
৫. আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ৫. যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন,
৬. আল্লাযীনা হুম ইউরাউন। ৬. যারা লোক দেখানোর জন্য তা করে,
৭. ওয়া ইয়ামনাউনাল মাউন। ৭. এবং গৃহস্থালির টুকিটাকি সাহায্য দানে বিরত থাকে।
নামাজে পড়ার জন্য ১০টি সহজ ছোট সূরার তালিকা এবং আয়াত সংখ্যা

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Accept !
To Top